মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

তোর হাতে কি সময় আছে / সুমন দে


সুমন দে








তোর হাতে কি সময় আছে  / সুমন দে


তোর হাতে কি আজ সময় আছে?
আজ কিসের অজুহাত তুলে ধরবি?
 অভিমান ! সে তো মানুষের সহজাত প্রবৃত্তি!
 আচ্ছা, আমাকে জানতে কি অভিধানের প্রয়োজন আছে ?
তবে পন্ডিতরা বলেন, মানুষের মনের রাজ্য জটিল জালে জড়িত।
আমি তো আমার আকাশ থেকে সব মেঘ উড়িয়ে দিয়েছি কবেই,
জীবনের প্রথম শীতেই সরিয়ে দিয়েছিলাম কুয়াশার আস্তরণ ।
আর বরফ গলা নদীর কাঁচ কাঁচ  জলে ভাসিয়ে দিয়েছি জীবন তরী।
 মন নদীতে সংখ্যা হীন ঢেউ তো আজীবনের সঙ্গী।
শুধু সঙ্গে না থাকলে কি কেউ সঙ্গী হয় না ।
এ ধারণাটা বড় বেমানান লাগে , 
হঠাৎ পথের বাঁকে  মুখোমুখি হলে সৌজন্যতার হাসিটুকু কি হারিয়ে ফেলবি ?
দূরত্ব কি মুছতে পারবে অদৃশ্য বন্ধনে দৃঢ়তা?
 দুটি সমান্তরাল রেললাইনের কখনো  মিলন হয় না ,
তবুও তারা পাশাপাশি চলে আজীবন।
সব না বলা কথা গুলো র অর্থ কি সর্বদা পরিষ্ফুট হয়?
কিন্তু চুপকথারা চুপিচুপি কত কত বলে রায়।
সে শুধু অনুভবের কথা তা যে শুধু অন্তরের কথা।
 সে চুপ কথায় কত কান্না লুকানো থাকে, কত বেদনা সুপ্ত থাকে ।
আমি তোর চোখে চোখ রাখলেই তোর মনের না বলা উপসী কথা শুনতে পাই ।
আশাহীন ভাষা কত সহজ, তুই জানিস ?
তবুও কথাগুলো কঠিন হয়ে ওঠে কখনো কখনো! কেন?
 সব ফুলের জীবন এক হয় না ,
একবার গোলাপের কথা ভাব !বিধাতা আমার জীবনে গোলাপের মতন গল্প লিখেছেন।
 কেউ সাথে থাকুক না থাকুক, তুই থাকিস !
আর আমি থাকবো পৌরাণিক কাহিনীর স্বাদটুকু নিয়ে!
বাতাস কে বলবো সেতু হতে,
 জীবন নদীর পার হওয়ার আগে যোগাযোগ টুকু সজীব রাখিস।



























মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ