মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

রবি-নজরুলী স্বপ্নপূরণ / কবি শ্রী সুজন

কবি শ্রী সুজন 













 রবি-নজরুলী স্বপ্নপূরণ / কবি শ্রী সুজন 

ওহে স্বপ্ন তুমি কি আমার হৃদয়ের পাখি হবে ?
আমার মনে খুশির রং মশাল জ্বালাবে,
শয়নে-স্বপনে আমার সাথী হবে |
হিয়া গগন চুম্বিকে 'অগ্নিবীণা' তানে সুরমহিমান্বিত করাবে,
মনের তরীকে নীলিমায় নীল সাগরের উপাখ্যানে ভরাবে |
প্রাণ ভ্রমরাকে শ্বেতমেঘপুঞ্জে কুয়াশাবৃত করবে,
অমানিশার করাল গহবরে নবআলোকপথের দিশাপ্রয়াসী হবে |
তারাদের মাঝে ধ্রুবতারা হয়ে চাঁদের পাহাড়ের সন্ধান দেবে,
উত্তপ্ত অবগুন্ঠন সরিয়ে এক পশলা বৃষ্টির স্বস্তি জাগাবে |
কালবৈশাখী বাউন্ডুলে বাতাসে 'রবি'বাউলের একতারায় রাঙামাটির ঝংকার তুলবে,
ভোরের আজানের সনে  প্রার্থনাসংগীতের মেলবন্ধন করবে |
'রবি'-'নজরুলী' সুর কলকাকলিতে জীবন ভরিয়ে তুলবে,
সুগভীর মিলনচক্রের মহামিলনমেলায় মহাসাক্ষী করবে |
বিশ্বভ্রাতৃত্ববোধি একতার মহা মিলনমন্ত্রে জাগ্রত করবে,
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবে |
মনদর্পনে মনের প্রতিচ্ছবি অঙ্কিত করবে,
স্বপ্নচারিনী হয়ে স্বপ্নহিয়ায় স্বপ্নের মায়াজাল বুনবে |
কবিতার ককপিটে স্বপ্নের রামধনু সপ্তডিঙায় কবিতার কথা বলবে,
স্বপ্ন বেঁচে নয় ,স্বপ্নপূরণেই জীবনস্বপ্নের নাও বাঁধবে ;
স্বপ্নের দেশে পাড়ি দিয়ে জীবন জলসাঘরের বেলোয়ারী ঝাড় হয়েই রয়ে যাবে..|





মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ