মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

চলতি পথের গল্প/ শ্রী সদ্যোজাত

শ্রী সদ্যোজাত













চলতি পথের গল্প/ শ্রী সদ্যোজাত

তোমার শিশির ভেজা আগমনী পড়ন্ত বেলার অসীমতা'কে স্পর্শ করেছে 
 নিয়ন আলোয় চলতি পথের নদী হওয়া তো একেই বলে...

সমস্যা থাকবেই 
মধ্যবিত্ত সংসারী আকাশে সমস্যা হলো মরা জোছনায় ভরা আবেগি পূর্ণ চাঁদ।
মাঝ বয়সী উলঙ্গতা কে বুকে জড়িয়ে রাখার নামই গঙ্গাকাব্য যাপন,
আজকাল এসব কথা কেউ শুনতেও চায় না 

ঘর কখনো নিজের হয়না !
সে থাকে কটা মাত্র সময় ,
দিবা স্বপ্নের মতন ভালোবেসে অথৈ উৎকণ্ঠায় প্রিয়ংবদা ও প্রিয়তমায়,
ওসব শুধু কথা ভোলানোর জলসা আর তরজা ।

সকাল বেলার প্রথম আলোয় যখন তোমার অস্ফুট মুখটা দেখি ,
তখন ভুলে যাই আমি কী তোমার কেউ ?
নিজেকে নিজে জড়াতে পারিনা বলেই তোমার সাদা শিউলি দোর ধরে থাকি ।
তুমি দিনমান জুড়ে ফাঁকি ফাঁকি আর ফাঁকি
বিনা কলমে লিখে রাখি বেণীমাধবের গল্প পথের চলতি ।
 
খোলা চোখে গৃহহীন ভালোবাসা'টা হয়তো অশালীন অমূলক অচেতন ,
বেলা যত ফুরিয়ে আসে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, 
দু'চোখের পাতা অজান্তে নেমে আসে নরম আঁচল মাটিতে,
তখন দেখি সেই অবিশ্বাসী প্রেমটাই আকাশ 
নদী রোজদিন ।

দূরে থেকে যা কিছু স্পষ্ট কাছে আসলেই যদি নিমগ্নতা হারায় 
তাই তো এতো আয়োজন তোমার স্বরচিত লক্ষ্যে লক্ষ কোটির প্রারম্ভে

দু'টো গালে ঠাস ঠাস করে চড় মারি 
             কখনো আমাকে কখনওবা তাঁকে 
সময়কে বন্দি করে রাখার অদম্য প্রয়াস
                                   কখনো সত্য নয়
                      কখনোই উত্তীর্ণ মহার্ঘ্য নয়

হাঁটু মুড়ে আমার সামনে এসে বসো
দু'জন দু'জনকে শুধু দেখব অপূর্ব নীরবতা দিয়ে,
    কেউ কিছু বলবে না 
        কেউ কিচ্ছুটি জানবে না ….



মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ