![]() |
| রমা খাঁ |
প্রতিবিম্ব / রমা খাঁ
অজান্তের সমর্পণে তুমি আজ ন্যুব্জ
মায়াবী জ্যোৎস্না জুড়েছে তোমার সম্পর্কের সুতো
হৃদয়ের উষ্ণ নিবেদনে ভুলেছো প্রত্যাখ্যানের ভাষা,
আরশিতে নিজেকে দেখনি একবারও
জ্যোৎস্না শেষে অন্ধকার বিছানায় পারবে কি ঘুমাতে,
অকপট স্পর্শে জাগবে তো শিহরণ;
নাকি কানায় কানায় পূর্ণ নদী হবে শীর্ণকায়?
যেখানে দেখা যাবে পোড়া হৃদয়ের নিঃশব্দ
ঘাতক যন্ত্রণা বঞ্চনার প্রতিবিম্ব

0 মন্তব্যসমূহ