মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির সাহিত্য বাসর- কবিতাঃ আরও একটা ঘুম / শৌনক ঠাকুর













আরও একটা ঘুম / শৌনক ঠাকুর 


দু'ধারে পাহাড় ; মাঝে নুড়ি পাথরের ফাঁকে ফাঁকে
বয়ে চলেছে নদী ; পাতার ডগায় বাতাস ;
একটি ছোট চারাগাছ উপুর হয়ে পড়ে আছে ; 
তার ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত 
মুছে দেওয়ার চেষ্টা করছে শীতল জল ; পরিশ্রান্ত পা দু’খানি নিথর ;
প্রসারিত অনামিকাতে প্রিয়জনের আংটি ; হালকা রোদের চাদরে 
ঢাকা পিঠে তখনও গুলির দাগ স্পষ্ট 

অপরাধহীন --- ব্যঘাতহীন --- আরও একটা ঘুম।







মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ