সাদা কাগজের পাতাগুলি
কেমন মলিন হয়ে গেছে,
শুরুটা ছিল বেশ ভালোই
কিন্তু দিনে দিনে বুকের ভেতর
চেপে রাখা কষ্টগুলো
এলোমেলো করে দিলো সবকিছু।
রক্তাক্ত আমি প্রতিক্ষণে
হয়েছি চূর্ণ বিচূর্ণ,
তবুও ভেবেছি বিবর্ণ পাতাগুলি
হয়তো বা তার জায়গা খুঁজে নেবে
কিন্তু সব ই যে ছিল ফাঁকি।
ধূসর হয়ে যাওয়া কাগজের মতো
দিনগুলি সব কেড়ে নিলো আমার অস্তিত্ব
হারিয়ে গেছে আমার আমি,
আজ আর তাকাই না পিছু
শুধু পড়ে রইলো বিবর্ণ পাণ্ডুলিপি।

0 মন্তব্যসমূহ