মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির সাহিত্য বাসর: কবিতা / শ্রী সুজন












"দাবানলী বর্ষণ আবাহনী"/ কবি শ্রী সুজন 

ওহে বর্ষারানী,একটু বৃষ্টি দাও,
বর্ষণসিক্ত বারিধারায় আমায় স্নান করাও |
উত্তপ্ত দাবানলী দেহ-মন-প্রাণ শীতল করাও,
হিয়ামাঝারে উথালি পাতালী সাগর তরঙ্গে ভরাও |
শীতল পরশে স্বস্তির আশা জাগাও,
জলতরঙ্গে হরষিত অঙ্গে শাওন দোলা দাও |
'অগ্নিবীণা'র রুদ্রবিহঙ্গ তানে আষাঢ়ে বারিসিক্ত স্পর্শ জাগাও ,
নিঃশেষিত হোক নিপীড়ক গ্রীষ্ম তাকে শীতল করাও |
'বিষের বাঁশি'র 'বিষবৃক্ষকে  সেতারসিক্ত অমৃতরস পান করাও,
রিক্ত,শূন্যতার দাহ্যস্পর্শে সতেজতার সজীব অনুভূতি জাগাও |
আমার সারাটা দিন মেঘ-বৃষ্টির রূপকথায় সিক্ত করাও,
মেঘমল্লারী তরণীতে মেঘবালিকাকে ভেসে বেড়াতে দাও  |
শাওন গগনে মেঘের ঘনঘটাকে আষাঢ়ে গল্পস্নাত করাও,
মেঘের গুরুগম্ভীর শব্দব্রহ্মজাত বজ্রআঁটুনিদৃপ্ত করাও |
দুর্বার-দুর্জয় বজ্রের নটরাজি  নৃত্য-ছন্দ -তালে ভুবনকম্পিত করাও,
অবিরাম ধারাসিক্ত নয়নে বারি ঝরাও |
স্মৃতির মনকাহনে ২২শে শ্রাবনী 'রবি'অস্তমিত বর্ষণসিক্ত অস্তরাগ জাগাও,
শাওন রাতের স্মরণে নজরুলী বিদায়গীতির অশ্রুসিক্ত ঝর্ণাধারায় ভরাও | 
ওহে বর্ষারানী জল নূপুর ধ্বনির ছন্দ-তালে আমায় বর্ষণরঞ্জিত করাও,
তপ্ত-দগ্ধ-উষ্ণতার হিয়াবালুচরে একটু বৃষ্টি দাও..|








মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ