মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির সাহিত্য বাসরে আজকের কবিতা শান্তা সাহা


শান্তা সাহা













বিনিময়
                

গ্রীষ্ম বিকেলের সবটুকু রুক্ষতা নিয়ে দাঁড়িয়েছিল একা চন্দ্রপ্রভা ...
সন্ধে নামা এই শহরে তার জন্য অপেক্ষায় ছিল না কেউ !
তার ছিল শুধুই বিষণ্ণ এক দীর্ঘ রাত্রির প্রতীক্ষা ...
ফেলে আসা ফাল্গুনের দুএকটা হলদে অভিমান ঝরে পড়ছিল উদাসী বাতাসে !
দূরে সহস্র কবিতার মতো ঝরঝরে নম্র স্নিগ্ধতা নিয়ে সুগন্ধ ছড়াচ্ছিল অমলতাস ..
হঠাৎই ছুঁয়ে গেল সে চন্দ্রপ্রভাকে.. . ...উদ্বেল হল চন্দ্রপ্রভা!
ঝুরঝুরে হলদে রোদ হয়ে ঝরে পড়ল ঝিরঝিরে হলদে আলোয় 
কানে কানে অমলতাস বললো," কী উজ্জ্বল তুমি এই পড়ন্ত বেলাতেও .."
গ্রীষ্ম বাতাস ঠিকানা হারালো ...
অসময়ের হাতছানিতে শ্রাবণ তার রিমঝিম গান শোনাল ..

চন্দ্রপ্রভা হল উজ্জ্বলতর ...
সারারাত ধরে অমলতাসের বুকে চললো চাঁদের আলোর বিনিময়...




মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ