মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর,কবিতা-উৎপল বাগ,


ঝকঝকে দাঁত

উৎপল বাগ

 

আমি বলি , আহা মরি মরি  !

ফিরে তাকাও সুন্দরী ;

এ কি ,    হেসে ওঠে  নীলাম্বরী ,

আমি অবাকদেখি ঝকঝকে দাঁত  ।

 

কাশ বনে লেগেছিল তার আঁচ ,

ভেবেছিনু মনে মনে -

ঝাঁপিয়ে পড়ি বুকে তাঁর ,

ওমা  নেমে এলো  এক বিভ্রাট ! ----

 

আমি বলি , কি হলো সুন্দরী -

মুখ গোমড়া কেন হঠাৎ  ?

দাঁতে তাঁর কালো কালো ছাপ ,

তখন  তারা ঢাকা মেঘলা আকাশ ।

 

পথের মাঝে উদাসী বাতাসনীলাম্বরীর

আঁচল ভেসে চলে যায় ,

চড়বড় করে ভিজিয়ে দিলো কাশ ,

আমি বলি , নিষ্ঠুর তুমি আজ ।

 

অকস্মাৎ দেখি , পরিযায়ী পাখিরা

গান গেয়ে উড়ে যায় ,

হেসে ওঠে নীলাম্বরী আবার  ,

অবাক চোখে  দেখি ঝকঝকে দাঁত ।



মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ