মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর- কবিতা,ইনজামুল হক





কোথায় ! / ইনজামুল হক

 কত লোকেরই তো ভীড় জমে!

কত অচেনা লোকেরও তো আগমন ঘটে!

তবে তুমি যে এতটা কাছের,

তবুও কেন তোমার আগমন ঘটে না!

হয়না বার্তালাপ, হয়না কোনো হঠাৎ দেখা!

চাতক যেমন বৃষ্টির ন্যায় অপেক্ষা করে,

আমিও তেমন ধৈর্য ধরে, তোমারই অপেক্ষায়।

মাস-বছরে তো চাতকেরাও বৃষ্টি পায়,

কিন্তু বছরের পর বছরেও কেন তোমার দেখা মেলেনা!

তোমার ঠিকানা জানা নেই, দিয়েও যাও নি!

দেখতে না পারার তৃষ্ণায় তাহলে আজ হয়তো গলা শুকিয়ে যেত না!

পৃথিবীটা নাকি বড্ড ছোট্ট!

খুঁজলে নাকি সব কিছুই মেলে!

কিন্তু তোমায় তো কম খুঁজিনি আমি,

তবুও তোমার ছায়াটুকুরও দেখা কেন মিলল না?

তুমি কি গেছো হারিয়ে?

নাকি গেছো নাগাল পেরিয়ে?

হারালে নিশ্চয় জানতেই পারতাম!

তুমি হয়তো পৃথিবী থেকে দূরে, কোনো বহির্বিশ্বে!

যেখানে থেকে দেখা মেলা শুধু কঠিন নয়!

একেবারেই অসম্ভব।

 


মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ