মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর, কবিতা-ইনজামুল হক

 

অশেষ অপেক্ষা

ইনজামুল হক

দিন আসে, রাত পার হয়, হয় আবারও ভোর!

অনেক চেনা মানুষ অচিন হয়!

অনেক অচেনা রক্তে মিশে রয়।

তবুও একটা পিছুটান থাকে সময়ের স্রোতে।

হাজার হাজার মানুষ কাজে-অকাজে, প্রয়োজন-অপ্রয়োজনে, ভিড় করে, বন্ধুত্ব গড়ে।

লোকের পরিচিতি বাড়তে থাকে।

তবু কাছের, প্রিয়, চেনা অনেকেই কখনোই আসে না।

বেশি মনে করা, মনে পড়তে থাকা সত্ত্বেও যোগাযোগ থেকে তারা আজ অনেক দূরে।

কখনোই জানতে চাওয়া যায় না কেমন আছে বা কিছু অন্য!

দীর্ঘশ্বাসের মাঝে শুধু অশেষ অপেক্ষাই থেকে যায়।

 

ঈশ্বরচন্দ্র স্বরণে

ইনজামুল হক

নারীজন পেল শিক্ষা,

বিধবাবিবাহ করেছ উদ্ঘাটিত!

কুসংস্কার করেছ দূর,

বাংলা ভাষা করেছ উন্মোচিত!

বিদ্যার সাগর নও শুধু,

অসীম দয়ার ভান্ডারী!

তোমার পরশে জন্মেছে আজ,

সহস্র সহস্র জ্ঞানের পূজারী!

বাঙালি এখন জপে তোমায়,

তোমার নামে জাগে দিন-রাত!

দ্বিশত বর্ষে শত শত প্রনাম,

থাকুক সবাতে আশীর্বাদের হাত!





মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ