মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর-অর্পিতা ঘোষ


লেখিকা পরিচিতি

অর্পিতা ঘোষের জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে, বসবাস ও করে কৃষ্ণনগরে। ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ। ছোট থেকেই গল্প কবিতা লেখে,ও ছোটোদের গল্প  ছড়া লেখে। বিভিন্ন কাব্য গ্রন্থে, বিভিন্ন সাহিত্য পত্রিকাই, মাসিক পত্রিকায় ও দৈনিক খবরের কাগজে অনেক লেখা প্রকাশিত, বাংলাদেশের পত্রিকা ও দৈনিক কাগজে ও লেখা প্রকাশিত ।

দৃশ্য বদল

অর্পিতা ঘোষ

পুরোনো মন্দির প্রাচীন স্থাপত্য নিয়ে স্বমহিমায়,

গর্ভগৃহে দেবতা একাকী মৌন হয়ে,

জোড়াতালি প্রদীপ টিমটিম করে জ্বলে।

 

উৎসবের দিনগুলোতে দৃশ্য বদল হয়,

ভাঙা সিঁড়িতে ঝড়-তুফান নামে!

চারিদিকে রংমাখা মুখে খুশির প্লাবন,

রংমশাল আর রোশনায়ে আলোময়।

 

উৎসবের শেষে

অর্পিতা ঘোষ

 

উৎসবের শেষে মন্দির চত্বর রঙশূন্য প্রহর,

ভেসে থাকা মেঘগুলো চলে গেছে নিজের ঠিকানায়।

চেনা শহরের বাতাসে ঝাঁঝালো মেদুরতা,

গোপনীয়তা নিয়ে চোখে ব্যর্থ আবেগ

ক্লান্তির হিসেব নিকেশে নিস্তব্ধ রাত ঝিমিয়ে।

 

ঈশ্বর তখন ছোট্ট বাড়ির কুলুঙ্গিতে,

প্রদীপ টিমটিম করে জ্বলে।

মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ