মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর-সুবর্ণা বর্মন



পৃথিবী

সুবর্ণা বর্মন

 

মহাবিশ্বের আকাশটা শুধু আমার জন্য নয়,

গোটা পৃথিবীর।

দায়িত্ববোধের সংজ্ঞাটা বোঝালে

পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে ,আমি বা আমরা আলগা দরদ দেখাই।

ঘুমের দেশে ঘুমিয়ে জোনাকির আলোয় হৃদয়ে প্রীত নয় মৃগভূমি।

যে ধ্বংসস্তূপে পৃথিবীর বুকে প্রলয় বিরাজমান-

সংহতির মন্ত্র ছড়িয়ে বাঁচাও পৃথিবী কে,

দীপাবলির আলোতে পৃথিবীর কালিমা গুচুক।

বিশ্ব বার্তায় প্রকৃতির সঙ্কটের আতুর বিনাশ হোক।

 

মেয়ে

সুবর্ণা বর্মন

 

আমি সেই মেয়ে,

যার নারীত্বের মানবীয় পূর্ণতায়

প্রগাঢ় প্রত্যয় খুঁজি।

তকমা বিহীন বিবেকে পথের ধুলোয় মিশি।

ঠকতে ঠকতে নিজেকে ঠকেয়েছি বারবার।

পাহাড়ের চূড়া ধরাবার ইচ্ছে কম ছিলনা।

সকল ভাবনাকে বাজি  ধরেছি,

সাহসের পাহাড় জমিয়েছি মনে।

স্বাবলম্বীতার পথে বহুবার হেঁটেছি

হোঁচটে মনগড়া পত্তন ও হয়েছে।

নিজের আদালতের মানদণ্ডে

বিচার করি ভাগ্যের লিখন কে।

সহায়তার পথে সচল কর্মপ্রচেষ্টার

লিপি তুলে ধরি পুরস্কৃত মনে।

ঈশ্বর আছে মন্দিরে

আর আমার আত্মবিশ্বাসে ঈশ্বরের প্রবেশ।

প্রতিদিনের মুহূর্তে সবার দ্বারে দ্বারে নয়,

মানবতার দ্বারে ঠেকাই মাথা আমি সেই মেয়ে।

 

মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ