কবি-পরিচিতি
বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে। ক্ষুদ্রচাষী সাইফুদ্দীন সেখ ও গৃহবধূ ফজরেতুন্নেশা বিবির সন্তান। দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর। পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি। শোভা গোস্বামীকে বিবাহ করেছেন।
এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে
সংলাপ,আরো
থোড়া দূর,এবং
পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল, সপ্তাহ, দৌড়,কবিতীর্থ,শব্দনগর,ঋতুযান
প্রভৃতি পত্র পত্রিকায় প্রকাশিত। বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা
পেয়েছেন।।
তিনি কিছু
কিছু ছোটগল্প ও অণুগল্প লেখেন।
কুতুবমিনারের পাদদেশে
বদরুদ্দোজা শেখু
কুতুবমিনার সামনে দণ্ডায়মান ,ইতস্ততঃ
ভাঙাচুরা ইমারত , ভগ্নস্তূপ ,পাথরের চাঁই
অথবা বিধ্বস্ত কেল্লা কোনোকালের
সাক্ষীর মতো
প'ড়ে আছে চারিপাশে প্রাণহীন বিপন্ন দশায় ।
পাদদেশে ইতস্ততঃ গুণমুগ্ধ
মানুষের ভিড় ,
ভ্রমণ-বিলাসী কেউ , ভ্রমণকে স্মৃতির মাধবী
ক'রে রাখার প্রয়াসে ব্যস্ত কেউ তুলে রাখে ছবি ,
কীর্তির ভৌতিকতায় উচ্চকিত
স্নায়ুর নিবিড় ।
চৌহদ্দির চারিপাশে লতাগুল্ম
আগাছায় গাছে
পরাস্ত সত্ত্বার কিছু হৃদয়ের
লজ্জা ঢেকে আছে ,
ইচ্ছা নাই পিছনে হাঁটার , তবু সপাটে সাবেকী
শাহী খানদানির খোল-নলচে পিছু
ফিরে দেখি ,
ঘুরে ফিরে মিনারের পাদদেশে এসে
দাঁড়ালাম
বুঝিনি কতোটা ঠিক ইতিহাস মাড়িয়ে
এলাম ।।

0 মন্তব্যসমূহ