মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর-অমিত চক্রবর্তী

কবি-পরিচিতি

অমিত চক্রবর্তী

জন্ম সোনারপুর অঞ্চলের কোদালিয়া গ্রামে ১৯৫৯ সালে । কবিতা লেখা শুরু ৯ বছর বয়সে, স্কুল ম্যাগাজিনে। তারপর ছাত্রাবস্থায় অনেক লেখা । পড়াশোনার সূত্রে আমেরিকা আসা ১৯৮২.  ক্যানসাস স্টেট ইউনিভারসিটি তে পদার্থবিদ্যার অধ্যাপক ১৯৮৯ এর শেষ থেকে। ২০১৬ থেকে কলেজ অফ আর্টস আন্ড সায়েন্সের ডীন । আমেরিকার বিভিন্ন বাঙ্গালী অনুষ্ঠানে  স্বরচিত কবিতা আর গল্প পড়ছি পঁয়ত্রিশ বছরের বেশি ধরে ।

Address: 200 Fourwinds Ct

Manhattan, KS 66503, USA

অধরা

অমিত চক্রবর্তী

লম্বা আর্শিজুড়ে তোমার দীর্ঘ উপমা;

অধর, সেই কমনীয় অধর

ডান হাতে চিরুণী ব্রাশ

বাঁহাত ফ্রিজের ওপর ভর

       এ ছবি আমার তোলার কথা ছিল।

 

অভিজন নই, রান্নাঘর খর্ব ক্ষুদ্র,

রাজমিস্ত্রীরা রান্না করেনা এদেশে

ফ্রিজ তাই শোবার ঘরে; সমুদ্র

আয়নায় তোমার প্রসাধন বারোমেশে

       এ ছবি আমার গাঁথার কথা ছিল।

 

কথা ছিল, বোনাস পেলেই নাইকন

আর একমাস শুধু তোমার সঙ্গ তাগাদ

একমাস শুধু তোমার আচরণ

ছবির স্রোতে বেঁধে রাখার স্বাদ।

 

অধর, সেই কমলিনী অধর

একটু ঘাড় হেলানো ভঙ্গী

ভ্যাংচানো ফের শূন্যে নিথর

নিশানা পাঠের সঙ্গী ।   

       এ ছবি আমার ধরার কথা ছিল।



গূঢ় অর্থে

অমিত চক্রবর্তী

একজনই শুধু ভালবেসেছিল;

তাকে দূরত্বে রেখে

আমি গূঢ় অর্থে বুনেছি জীবন “ ---

শুনেছি এইভাবে শেষ হয়

পৃথিবীর যত গাথা, যত মহাকাব্য ।

 

আমি তাই ভাববো না

সেই দর্শনের কথা,

আমি তাই অদর্শনে

রাখবো না চোখে

সুরমার টোলের ব্যথা ;

আমি ফের সন্ধানী হ’য়ে

খুঁড়বো না অবিরত

চন্দ্রাণী হারা ক্ষত ।

আমি শুধু সাবধানী হ’য়ে

রয়ে যাব তার ঝোঁকে

যারা ভালবাসে স্থির, আকালে ও অসুখে ।


একজনই শুধু ভালবেসেছে,

আমি তার বন্ধনে

 

মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ