পরমাণু কবিতা
চিরঞ্জিৎ বৈরাগী
নির্দোষ
কমা আর দাঁড়ি ভাই ভাই,
সবাই নির্দোষ।
কান্না
মূলের গভীরে কান্না,
দ্বিতীয় কারও চোখে জল নেই।
পৃথিবী
ফ্যান ঘুরলেই পৃথিবী হাসে
থামলেই মৃত্যু।
নমনীয়
পাথরে ফুল ফোটাতে
নিজেকে নমনীয় প্রয়োজন।
সুন্দর
বিশেষণেই সুন্দর আটকে নয়,
বিচার সাপেক্ষ।

0 মন্তব্যসমূহ