সাহিন আক্তার কারিকর
গ্রাম +পোস্ট - রমাপুর
জেলা - উত্তর ২৪ পরগনা (সুন্দরবন)
প্রেম
হতাশার মৃত্যু হলে
মোহগ্রস্থ ময়ূর আকাশের পরিধি মাপে।
পূর্নিমা
চাঁদ চাটে চৈতন্য
চৌরাস্তার উচ্ছিষ্ট জ্যোৎস্নায় ।
জীবন
প্রজাপতির প্রেমিক
শুঁয়োপোকা ঘৃণা করে না রুপ পাল্টালে।
সময়
বসন্তের বস্তিতে
পলাশ ফুল কৃষ্ণের বাঁশিতে সময় বোঝে না।
অভিযোগ
লালনের লাশের উপর
পিঁপড়ে বধির বঁধূয়ার নালিশ শোনে।

0 মন্তব্যসমূহ