![]() |
| সৌম্যদীপ পাল |
অন্য নামে
অগাধ প্রশ্ন
বেলপাতা চুপ
মুখোশধারী ঝাড়ুদার
জীবাণু ঘাঁটে খুব।
দিকভ্রষ্ট
মুখোশর স্বাধীনতা
ধর্ষিতা নারীর মত
কালো পর্দার আড়ালে
নির্যাতিত।
স্বার্থের মুখোশ
মুখোশের ওপর মুখোশ
শয়তানের হাসি
মানবতার প্রহসন।
বেআব্রু
পতাকার কাপড় ওড়ে টানটান
নারীর কাপড় পায়নি সন্মান।
চুপ
থালা বাজে, ঘন্টা বাজে
ফাঁকা পকেটও বাজে
রাষ্ট্র চুপ।

0 মন্তব্যসমূহ