মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর,কবিতা-শান্তা সাহা







আত্ম নির্বাসন

শান্তা সাহা

 

দারুণ দাবদাহে ঘর্মাক্ত শরীর মুছেছি,

ভেজা কাপড়ে..

অসহ্য শীতলতায় জড়িয়েছি শরীর,

লেপের ওমে..স্পর্শ করা হয় নি নিজেকে,

আকাশ ভাঙা বৃষ্টিতে ভেজা শরীর থেকে,

শুষে নিয়েছি এক একটি জলবিন্দু...

হেমন্তের শিশিরে আধভেজা দুব্বোতে,

ডুবিয়েছি হাত,

স্পর্শ করা হয় নি "আমি "কে...

বিধুর সান্নিধ্যে এ আমার "আমি "র আত্মনির্বাসন..

দ্যুতিময় নক্ষত্রের ভীড়ে এ নীরব "আমি "র নিঃশর্ত নির্বাচন..

তোর্সার জলে ডুবেয়েছি পা,

কুড়িয়েছি স্বপ্ন নুড়ি পাথর,

চেয়েছি অনন্ত বাসর,

আমার বিষণ্ণ "আমি " স্পর্শহীন বহুকাল,

সবুজ শিশির গায়ে মেখে হৃদয়ে গ্রীষ্মকাল,

এক মুঠো খোলা আকাশ,

নিভৃত অন্তিম অবকাশ,

জারুলের ক্লান্ত ছায়ায়...

স্পৃষ্ট আমি কঠিন মায়ায়....

 

মেঘদূত সাহিত্য পত্রিকার প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ