আমি,
সব আমিতেই আছি
ভালো
নেই!
আকাশের
মতো নীল হতে পারিনি
তাই
ভালো নেই
গোলাপের
মতো লাল হতে পারিনি
তাই
ভালো নেই
রজনীগন্ধার
মতো সাদা হতে পারিনি
তাই
ভালো নেই
বেল
জুঁই বকুলের মতো গন্ধ পাইনি
তাই
ভালো নেই
রামধনুর
মতো রঙের ছ'টা নেই
তাই
ভালো নেই।
যা
আছে আমার
তার সুবিচার পাইনি
তাই ভালো নেই।
ভালো
থাকা একটি অভ্যেস,
অভ্যেসে
অভ্যেস না মেলাতে পারার কারণে
আমি
ভালো নেই।
আমার
মধ্যে যা - যা আছে -----
চাঁদ
জ্যোৎস্না প্রজাপতি পাখি ঝর্না
ওর
- তার মধ্যে কেন নেই
সেই
দুঃখে আমি ভালো নেই।
হয়তো
ভালো থাকতে পারি -----
মন
চাইছে না তাই আমি ভালো নেই।
ভালো
নেই মানে এই নয় -----
মনে
আলো নেই
বরং
একটু বেশি আলোর কারণে
সব
ঠিকঠাক দেখতে পাচ্ছি ব'লে
ভালো
নেই।
যদিদং শরীরং মম
সেই
তুমি লিঙ্গস্থ হ'লে
পাত্রস্থ
হ'লে না
একথা
বলছি কেন না
এখন
তুমি ছায়াময় মায়াময় চারাময় -----
বাগানের
অনিচ্ছাকৃত আধার,
পাত্রস্থ
হ'লে তোমার গোপন শরীর
চিড়তে
হ'তো না এত অজস্রবার।
সেই
তুমি শরীরস্থ হ'লে
হৃদয়স্থ
হ'লে না,
হৃদয়স্থ
হ'লে
ভিতর
শুকিয়ে যেত না এত সত্বর।
প্রাচুর্য্য
ও প্রণয় একত্রে করায়ত্ব
অতি
দুরূহ,
কেহ
কেহ বলে ----- ভাগ্য।
জীবনের
জলপান ----- পরিশ্রুত ও স্বচ্ছ
বিশাল
জলাশয়ে না-ও মিলতে পারে,
হয়ত
বা সে অমৃত অনায়াস করতলগত
ক্ষুদ্র
কোনও বৃক্ষের বাহুমূলে!
কারণ,
তার শিকড়
জল সেঁকে খেতে জানে।

1 মন্তব্যসমূহ
খুব ভালো লাগলো
উত্তরমুছুন