মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

কবিতা / অরুণ কুমার চক্রবর্তী


 






অশ্লীল এক

পথের পাঁচালির সেই করুণ দৃশ্যপট  .....
হরিহর  অনেকদিন পর বাড়ি ফিরেছেন ,
সংসারের টুকিটাকি  জিনিসপত্তর...এটা ...সেটা
শেষে একটি আটপৌরে শাড়ি  স্ত্রীর হাতে  দিয়ে বললেন , এটা দুগ্গা মার্ জন্যে,
হরিহর তখনও জানেন না
দুগ্গামা নেই ....
করুণাময়ী  সর্বজায়া শাড়িখানি  দুহাতের
মুঠোয় মুচড়ে ধরে নীরবে  হুহু কেঁদে
উঠলেন .....

ব্রেক

কনডম আর সুগন্ধি ফ্রেমে ঢাকা যৌন
উত্তেজনার ঝকঝকে এডভার্টাইসমেন্ট উদ্ভিন্ন যৌনবতী
যৌনবানের মাখামাখি  কামজ  বিলাস.......মিউজিক  ...
আমার আর নতুন করে বাকিটা দেখার মন  থাকে না
বুকের মধ্যে একটা কষ্ট গুমরে  ওঠে  ...

পলাশডিহির  মেইয়াটো
হামকে টুকুন ভালোবেসেছিলো
পলাশডিহির মেইয়াটো, হামকে টুকুন ঝিলিক মেইরেছিলো পলাশডিহির  মেইয়াটো, 
হামকে লেশা ধারাইন দিলেক পলাশডিহির রানিত রানীটো.......
বাবুরা বাঁধ বাঁধাইন দিলেক চান্ডিল ধইরবেক জল 
পলাশডিহি টলাইন  তলাইন গেলো কোন অতলের  অতলের তল
জলের ধারে পলাশগাছটো মিট্টিমিট্টি হাসে 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ