অতিথি দেব ভব ?
সবাই যেন অপেক্ষায় আছি
খালি মনে ভয় এই নতুন অতিথিকে নিয়ে,
এই বোধহয় না বলে এসে গেলেন!
পান থেকে চুন খসলেই ভাবি,
এই বোধহয় ঘর দখল করে জায়গা করে নিলেন ।
সকাল বিকেল এক কথা,
হাতে পায়ে লোশন মেখে
নিজেকে ফিটফাট রেখে নিয়মবিধি মাথায় রেখে
পথ চললেও চারপাশে বিভীষণ নিয়ে মাথা ব্যথা।
পছন্দের সিংহাসনে তিনিই বিধাতা,
আমরা শুধু নানান ফুল দিয়ে তুষ্ট করছি মাত্র।
তবু নাক- মুখ -চোখ -কান বন্ধ ক"রে
একমনে “অতিথি দেব ভব” না বলে,
তার দুর্নাম করে চলেছি দিবারাত্র !
তবু কিনে চলেছি একের পর এক মারণাস্ত্র।
বলছি চোখের সামনে থেকে দূর হও ঘরের বাইরে
যাও,
আসলে অতিথির তাৎপর্য পালটে গেছে এক লহমায়!
পৃথিবীর চোখে আঙ্গুল দিয়ে অতিথি দেখাচ্ছে
বিজ্ঞানের দৌড় এই সময়
সবটা দেখে মনে হচ্ছে সর্ব শক্তিমানেরা
আজ বড়ই অসহায় !
ওরা ভাবছে না একবার "অতিথি দেব ভব"
?
স্বপ্নের ফুলদানি
অন্ধকার মাধবী রাতে,
আকাশ ভরা রুপালি আলোয়...
নির্জন মাঠে বেঞ্চে কাঁধে কাঁধ এলিয়ে
মাথা।
কত জমা না - বলা কথা ,
থেমে থাকে না কেবল চোখের দৃষ্টিতে,
তোমার মুখের উপর আধা ল্যাম্পের আলোয়,
ওই মুখে ঘন মেঘের মধ্যে আগুন জ্বালাতেই
আমার দশ আঙুলের ভিতর,
তোমার বেদনাগুলো মেখে যায় আতর।
পৃথিবীর এই সুখের আশ্চর্য নিয়ম,
সবটাই আমাদের দুটো হাতের মুঠোয় !
সবুজ গাছের পাতায় ঢাকা সব চাওয়া-পাওয়া,
কখন যে উড়ে যাবে অজান্তে সবটুকুই অজানা।
তবু তুমি হঠাৎ আসবে জানি,
এইভাবেই আমার মনের আরামকেদারায় বসে
বুকের মাঝে সাজিয়ে দেবে স্বপ্নের ফুলদানি
!
রূপালি আলোর শেষে,
আগুনের সব জ্বালানি পুড়ে শেষ হলে
ফুলদানির সব জল ঢেলে দেবে,
গোলাপ আতর মেখে নিঃশব্দে যাবে চলে ।

3 মন্তব্যসমূহ
দুটি কবিতাই খুব সুন্দর
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুনপছন্দের সিংহাসনে তুমিই বিধাতা...
উত্তরমুছুনভালো লেখা, ভালো লেগেছে...