মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

কবিতা:ফুল ফুটেছে খুব / পরীক্ষিৎ মান্না




















ফুল ফুটেছে খুব / পরীক্ষিৎ মান্না

মুখের থেকে মুখ সরিয়ে নাও
অন্ধকারে ছায়াও বিদায় নেবে
বরং এসো, দৈবাদিষ্ট হও
আমায় ডোবাও একনিষ্ঠ ভেবে...

কালের কাছে রাখো অতীত শব
ভালের নিচে তিল আছে, খুব চোষো
তলিয়ে যাক্ মেকি সব উৎসব
আমায় তুমি নিজের মতোই পোষো...

পোষ মানানো শৃঙ্খলাকে, আমি
নিকোই সকাল সন্ধ্যে এখন - জানো
জান কবুল আর মান কবুলের খামই
"দরজাটা কে আঁটলো? সে কোন দানো?"

মুখের থেকে মুখ সরিও না হে
মুখরা বানায় অন্তরারই আদল
আদিম কোনো উষ্ণতা আগ্রহে
হয়ত আবার বাজতে পারে মাদল...

চড়াম চড়াম শব্দ হলেও - তাকে
রাখবো বুকে, দেখবে ইউটিউব
একান্তে কাল খুবলে খেলে যাকে
তার শরীরেও ফুল ফুটেছে খুব...





মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ