মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির সাহিত্য বাসর: গুচ্ছ কবিতা / অন্তরা সিংহ রায়


তবুও কি প্রেম বুঝেছো

 

পুরুষ কি শুধুই আগুন !

ভালোবাসলে পুরুষও নরম নদী,

ঢেউ খেলিয়ে সে বার বার

আছড়ে পড়ে কিনারায় ,

সেই কিনারাতে আঁচল পেতে বসে

আছে এক সুন্দরী নারী ,

ভালোবাসলে সৌন্দর্য শরীর

ছাপিয়ে মন ছুঁতে চাই

মন স্পর্শ করে মনকে , প্রতিটি মুহূর্ত

জীবন্ত হয়ে ওঠে যুবতী- চোখের কাজলের মতো ।

ভালোবাসলে পাহাড়ও কাঁদে ,

বুকে পুষে রাখে অজস্র ঝরণা ।

ভালোবাসলে নরম বাতাসও হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ,

ভালোবাসলে প্রেমিকও হতে পারে ঝিনুক,

আগলে বাঁচে মুক্তোটুকু ।

নারী তুমি কী প্রেম বুঝেছো পুরুষের মতো,

তুমি কি ভালোবেসে হতে পেরেছো বাউল ,

সর্বত্যাগী । তুমি কি পেতে দিতে পারো বুক

পুড়ে যেতে ঠিক প্রেমিকের মতো ।

প্রেমিকের তোলা ঢেউ এ ভিজছো

তো বার বার।

তবুও কি প্রেম বুঝেছো !

স্নান করেছো প্রেমিকের বুকের ঝরণায় ,

তবুও কি প্রেম বুঝেছো !

 

 

 

সন্ধান 

 

হয়তো তুমি এক নাবিক ,

বন্দর থেকে বন্দর ছুঁয়ে চলেছো

আবিষ্কারের নেশায় ।

আর আমি তোমার জাহাজের এক যাত্রী,

তোমার বুকে খুঁজে চলেছি আমার বন্দর ।

তুমি ভাসছো ,,,, আমিও ভাসছি ,,,,

তুমি বাস্তব ,,,

আমি হয়তো কোনো অন্তহীন কবিতা ,,,,

তুমি খুঁজছো ,আমি খুঁজছি,,

 

কি আশ্চর্য !

ঠাঁইহীন জীবন দু’টোর একটাই আকাশ,

অজস্র  জ্বল জ্বলে তারার মধ্যে

কি যে একলা!

সমান্তরাল নদীর মতো পাশাপাশি

বয়ে চলা আজীবন ।

তুমি ভাসছো ,,,,আমি ভাসছি।

তুমি হয়তো ভাসতে ভাসতে একদিন সবুজ দ্বীপের সন্ধান পেয়ে যাবে , নোঙর ফেলবে তাতে।

আর আমি উঠে যাবো কোনো অচেনা জাহাজে ।

নীল আকাশ, সবুজ ডাঙা আর গভীর সমুদ্রের মাঝে মিশে  যাচ্ছো  তুমি,,

আমি ভেসে যাচ্ছি দূরে,,, দূরে,,, দূরে,,

আপন নাবিকটির সন্ধানে  ,,,।       


কবি ও কল্পনা


একদিন কবির সুরে মিশে যাবে
আমার হাজার গানের স্বরলিপি ,
পদ্যপাতায় তখন নির্জন রাতের চাঁদ,
ছন্দেরা ভোগে অন্ত্যমিলের জ্বরে
হাতের ঘামে ভিজছে কবিতা শরীর
ছড়াদের বুক ধুকধুক আলাপী সুর
কবি কী ভুলেছে সেই অষ্টাদশীর কথা !
সুরের থেকে দূরে যেতে হার মেনেছে!

কবির বুকে দগ্ধ প্রেমের এক সভ্যতা
এক শতকে শূন্য মনে নিংড়ে পথে
হাহুতাসে মরছে বুঝি তার কবিতা!
আগুন জ্বলে আগুন জ্বলে  
পুড়ছে বুক , জ্বলছে কলম। 
কবির সাথে কল্পনার এই যুগলবন্দি 
কখনো অধিকরণ আর কখনো শুধুই মরণ।                                                                                             














মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ