মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর/বেলাশেষে /আরিফ দফাদার












বেলাশেষে / আরিফ দফাদার

এখন সোনালী বিকেল করছে খেলা,
সকল পাখি ডাকছে সারাবেলা।
পাখিদের সুমধুর ডাক শুনে,
দোলা দেয় উতলা মনে।
ও হে রং বেরং এর পাখিরা?
তোমরা আমার মতো বন্দি না।
এক দেশ থেকে আরেক দেশে,
তোমরা চলে যাও এক নিমেষে।
আমি নির্জনতাই বসে ভাবি,
তোমাদের মতো ডানা থাকতো যদি?
অনায়াসে যেতাম চলে সেখানে,
যেখানে প্রিয়া আছে মনখারাপে।
তোমাদের যদি ঠিকানা দিই বলে,
দুঃখের কথা ধরবে তার কাছে তুলে।
কতদিন তার খোঁপাই গুজে দিই নি ফুল,
এবার হলে দেখা দেব জোঁড়া কানের দুল।
মিলন সুর আবার আসবে ভেসে,
যদি তারে পায় বেলাশেষে।



মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ