মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

উৎপল বাগ,কবিতা,শনি রবির কবিতা বাসর,




 



" আকাশবাণী  "

উৎপল বাগ ( পিনুদা ) হাওড়া

শান্ত হয়ে গেছে নদী ,

নৌকায় ভেসে আমি   , মনে হচ্ছে

সবার সঙ্গে যেন আড়ি ।


তখনও সাঁঝ নামেনি জলে  ,

দু একটি কচুরিপানা সঙ্গ ছাড়েনি

তাকিয়ে দেখেছি  আমি  ।

 

যেখানে যাব  শুধুই

ঝরা পাতা জানি , পিছনে পড়ে আছে

আলো মাখা স্মৃতি  ।

 

কুয়াশার ফাঁকে চাঁদ

হেসে ওঠে   , যখন সাঁঝ নেমে এলো

তাকিয়ে দেখি শাড়ি  ।


নির্জনতা ভাষা খোঁজে

হিম ঝরা  গাছেদের বুকে তবে কি

হেমন্তিকার  দেশে আমি    !

  

মৌসুমি বায়ু ফিরে

গেছে  , জানিয়ে দিয়েছে আকাশবাণী  ;

বলতে  থাকে মাঝি  ------



বেলা বয়ে যায়

উৎপল বাগ ( পিনুদা )হাওড়া ।

 

আকাশে পূর্ণিমার চাঁদ  ,

বাহিরে হেমন্তের হিমেল বাতাস  ,

বোষ্টম আর বোষ্টমী

গিয়েছিলো সেদিনের আখড়ায়  ।

 

শোনা যায় গান

এই রাত শুধু তোমার আমার ,

বোষ্টমী বলে , বোষ্টম --

যেতে দিও না আজ এই রাত  ।

 

 বোষ্টমী ফুলও সাজে

গেয়ে ছিলো আরও কত গান ,

শেষ রাতে বোষ্টম

দিয়ে ছিলো তার কিছু প্রতিদান  ।

 

আজও পূর্ণিমা রাত

আকাশে উঠেছে সেই একই চাঁদ

বোষ্টম বলে বোষ্টমী

দেখো দেখো আকাশ শুধু অন্ধকার ।


মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ