যখন আমি থাকব না
যখন আমি থাকবো না
যখন আমি থাকবো না এ ভবে-
হৃদয় মাঝের স্বপ্নগুলো কর্পুর হয়ে যাবে,
ফুলদানির ওই শখের গোলাপ ছাগলে মুড়ে খাবে।
যখন আমি থাকবো না এ ভবে-
কষ্টগুলো ব্যুমেরাং হয়ে করবে তোমার নাশ,
সিতির সিঁদুর মুছে ফেলে হবে জিন্দা লাশ।
যখন আমি থাকবো না এ ভবে-
অনুতাপের দহন তোমায় কুরেকুরে খাবে,
বিভীষিকার আঁধারে থাকবে না কেউ পাশে।
যখন আমি থাকবো না এ ভবে-
তোমার দেওয়া কষ্টে তুমি ভাসবে নয়ন তারায়,
দূর আকাশের লক্ষ তারায় খুঁজবে তখন আমায়।
যখন আমি থাকবো না এ ভবে-
পাগলপারা মনটা তোমার হবে সেদিন উদাস,
পাথর হৃদয় হবে তোমার ভালোবাসার আকাশ।
যখন আমি থাকবো না এ ভবে-
রবি-শশী-গ্রহ-তারা নিঠুর হবে সবে,
পাহাড়-নদী-ফুল-পাখিরা থাকবে না কেউ পাশে।
যখন আমি থাকবো না এ ভবে-
নাবালিকার অন্তর হবে টয়টুম্বর মধু,
জ্ঞান গরিমায় পুষ্ট হয়ে-সাজবে আবার বধু।

3 মন্তব্যসমূহ
বাহ কবিতার মাধুর্য ছড়িয়ে গেল দিক থেকে দিগন্তরে ।
উত্তরমুছুনআন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা মেঘদূত সাহিত্য পত্রিকার প্রতি। মেঘদূত আসলেই মেঘদূত-মেঘের ভেলায় চলে সারা বিশ্ব উন্নত মস্তকে ঘুরে বেড়াবে।
উত্তরমুছুনআন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা মেঘদূত সাহিত্য পত্রিকার প্রতি। মেঘদূত আসলেই মেঘদূত-মেঘের ভেলায় চলে সারা বিশ্ব উন্নত মস্তকে ঘুরে বেড়াবে।
উত্তরমুছুন