
বৃষ্টি এসে ধুইয়ে দিয়েছে
সে কি জানে ?
বৃষ্টি এসে ধুইয়ে
দিয়েছে যন্ত্রণার শরীর ,
ভালো ব্যবহার
সে কি সব হারিয়ে গেছে ছায়ার মতো
আসল সময় আর নেই
, নিরুদ্দেশে ;
আমাদের অভাব যেই-কে-সেই ----
লুকোনো বুকের
কথা , খিদে -পিপাসা এমনই
আরও অনেক আছে
, প্রত্যক্ষ সাজিয়ে
খুঁজতে গেলে চোখে ঘোর অন্ধকার,
যন্ত্রণা আমাকে
পোড়ায় ঘূর্ণির মতো ঘোরায়
ভাবনায় বুক ভেসে
যায়
আমি যেন কখন জড়
পদার্থে রূপান্তর
হ'য়ে থাকি চেতনায়
অচেতন
বেগতিক দেখে হৃদস্পন্দন
আশ্চর্য ছন্দে নাচে -
ঘুরে দাঁড়াবার
মন্ত্রণা দেয়
তখন আর যন্ত্রণাকাতর
নই
বৃষ্টি এসে ধুইয়ে
দিয়ে যায় সমস্ত যন্ত্রণা
প্রকৃত ছন্দ তুলে
।।
মানুষের মাঝে আছেন
কবি / বরুণ চক্রবর্তী
তুমি যা বলবে
তাই-ই হবে তবে
প্রতিবাদে মুখ
খুলবে কবে
খুব দেখি তোমার
নামের দড় নড়
কেন যে গুজবের
পাল্লায় পড়
তুমি সংগ্রামী
তাওতো বটে রটে
টুকু সত্যি তার প্রচার ঘটে
হাজার চিন্তার
জাল বুনি শুনি
আলো ছড়ায় জ্ঞানী-গুণী
সব মানুষের বাঁচার
দায় যায়
এগিয়ে কেউ ডাইনে-বাঁয়
চোখ চেয়ে দেখ
ভালো-মন্দ দ্বন্দ্ব
আর কতকাল রাখবে
বন্ধ
এই অন্তরে আঁকা
এক ছবি রবি
মানুষের মাঝে
আছেন কবি
2 মন্তব্যসমূহ
অপূর্ব অপূর্ব
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন