
মৃত্যুর দরবেশ
যতোটা
নিঃসঙ্গ ভেবে তৃপ্তি পাও
ততোটাই
ভরাট আমি আজ।
ফকির
রোদ মাখে দরবেশ জীবন ;
ভেঁপুরমেলা
মনের চরা জুড়ে।
সে
তুমি বুঝবে না কোনদিন
নিভৃত
এই দরগা সুখ।
কাল
সারারাত সেতার বেজেছে কানে;
ডুবকি
রং ঝর্ণায়।
অলৌকিক
এক সূর্য। উঁকি দেয় অন্ধকারে
পাহাড়েরর
জঙ্ঘা বেয়ে নামে বিহ্ললতা,
বিনম্র
বরফকুচির মতো দুঃখগুলো উড়িয়েছি
নামহীন
আকাশের ঠিকানা
চিঠি
এসেছিলো - জানিয়ছিলো-
(সে
তোমার নয় জেনো
তোমার
নয় কখনোই)
তাই
যতটা
নিঃসঙ্গ ভেবে তৃপ্তি পাও
ততটাই।
ভরাট আমি আজ ....
কবিতা
আর্তনাদ
আজ
নিজেই নিজেকে খুন করে
ঠায়
বসেছিলাম মরদেহ নিয়ে।
লৌহববাসর
ভেঙ্গে সেই কবে যে
মাটিতেই
পেতেছিলাম আসর।
ঘাটে
ঘাটে আর ফেরা নেই
ভেলা
নেই,
গাঙুরের
ঢেউ নেই বুকের অলিন্দে আর,
নবীন
ও পথ ভুলে আজ
খোঁজে
সুখী গৃহকোণ।
পায়ের
যাবতীয় বন্ধন খুলে গেলে
উজ্জ্বল
আকাশ এক নীলাভ।
আজ
একে একে তুলে নিচ্ছি
সব ঢেউ
আজ
স্বেচ্ছায় তুলে নিলাম একান্ত আশ্রয় যত
বিধ্বস্ত
সমুদ্রের।
0 মন্তব্যসমূহ