মিথ্যার ফারাক
ধাপ্পাবাজ, বুজরুকি বাজরা ছিল
আছে থাকবেই,
কারণ –
যতক্ষণ গাধার গানে মহিত হই আমরা
ভাবি ওটাই বোধহয় জীবনের গান ....,
বিবশ মাথায়, ক্ষমতা হারায়
ঠিক ভুল নির্বাচনে।
মিথ্যা - সত্য সব এক মনে হয়
বাস্তব সত্য খুঁজি কেমন করে।
ফ্যসিস্তরা সর্বক্ষণ বার ক’রে চলেছে
হিংসার দাঁত, নখ, লাল চোখ
খুন হয়েই চলেছে কবি, শিল্পী,
নাট্যকার... তথাপি লড়াকু শব্দগুলি...
এঁকে যায় ক্যানভাসে, কাগজে, কাপড়ে
ছাপার অক্ষরে ।
সত্য যখন প্রকাশ পাবে ?
তখন প্রতিবাদীরা অনেক দূরে !
জানতেও পারে না
সত্য উদ্ঘাটন হয়েছে কি না।বিষাদের মৃতদেহ
ঘুম
ভাঙ্গতে দেরি হয়ে গেলে...
সব
যখন শেষের পথে,
আমি
তখন চোখ ডলতে ডলতে
ঝুল
বারান্দার দিকে
এগিয়ে
এসে ভাবলাম -
এখন
যে কি করি ?
থাক
যাই আর একটু ঘুমিয়ে পড়ি।
ক্ষুধার
জ্বালা এখন আর
জ্বালায়
না,
মনের
আতঙ্কগুলো
কুরে
কুরে খায়।
অসময়ের
নিদ্রা, ব্যর্থ ভালোবাসা,
শুকানো
গোলাপের মতো একই
এখন
এটাই জীবন।

2 মন্তব্যসমূহ
খুব ভালো লাগলো
উত্তরমুছুনমনের আতঙ্কগুলো কুরে কুরে খায়..
উত্তরমুছুনসুন্দর লেখা ভালো লাগলো...