মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

কবিতা / ডঃ কৃষ্ণা বসু









ফেরিওয়ালা


সারাদিন দিন ঘর বন্দী হয়ে আছি নিরুপায়,
এ ঘর ও ঘর করি,
অসহায় লাগে,
পুরনো বইয়ের দিকে ঝুঁকে পড়ি,
মন তো লাগে না !
বাড়ির পাশেই মাঠ,
মাঠের দিকে তাকাই,
কাউ নেই শুনশান সব ,
এই ফাঁকা প্রান্তিক মুহূর্তে ফেরিওালা হেঁকে যায়,
জীবনের গন্ধটুকু পাই,
দুয়ারে দাঁড়াই এসে,
“কেমন আছিস ?” “ভালো তো রে ?”
বলে তার মুখের দিকে তাকাই।
সে হেসে বলে হ্যাঁ ভালো আছি,
মানুষের দেখা পাই,
বাহির ভুবনের ডাক নিয়ে আসে,
ওই দীন দুঃখী সামান্য ফেরিওালা বালক !
মানুকে মানুষকে চায়,- এর চেয়ে বড় সত্য
আর নেই এই মানব জীবনে,বন্ধু !







মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ