মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

কবিতা / রসাতল-বিষয়ক / ড. সন্দীপক মল্লিক










রসাতল-বিষয়ক 

কবিতা / রসাতল-বিষয়ক / ড. সন্দীপক মল্লিক

মানবিকতার পতনে এখন
পাপঘন রসাতল !
প্রগতিপরাগ স্বপ্নবিহীন,
চেতনাহীন আয়ুষ্মান !

সদাচার নেই ; অবক্ষয়ে দেহের
আধুনিক রসাতল !
লোলজিহ্বায় মরণের ভোজ,
পাপী-প্রতিভার স্বাদ !

নিঃশেষ হওয়ার সাধনায় জরা,
মানবতাহীন বাসনা !
জাগৃতির জ্যোতি বিনষ্টির ঘোরে ;
অপভোগী অমানিশায় !

পাপী আর তাপী মৃত্রুসারথি
বাণিজ্যিক নষ্টের ভারে !
অনিন্দ্য ফাগুন চৈতন্যহারা ;

রসাতলই প্রিয়তম !




মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ